শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের হামলায় ১৭ হুতি যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ বার

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় ১৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী।
স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী সানায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে ইয়েমেনি রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
হুতি গোষ্ঠী জানায়, মার্কিন-ব্রিটিশ আগ্রাসনের বোমা হামলায় ইয়েমেনের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন শহিদ হয়েছেন। তাদের লাশ শনিবার ভাবগাম্ভীর্যপূর্ণ মিছিলের মাধ্যমে সানায় জানাজার জন্য নেওয়া হয়।
লোহিত সাগরে জাহাজ সুরক্ষায় ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে আঘাত করছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। জানুয়ারির মাঝামাঝি থেকে এ হামলা চালিয়ে যাচ্ছে তারা।
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, তাদের সামরিক বাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।
ইরান সমর্থিত বিদ্রোহীরা হোদেইদা বন্দরসহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করেছে।
খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories