শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সীমান্তের ঘটনায় মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ বার

ব্যর্থতা ঢাকতে সরকার সবকিছুতে বিএনপিকে দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, মিয়ানমার সীমান্তের ঘটনা নিয়ে সারাদেশের মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার। শুক্রবার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন তিনি।
রিজভী বলেন, বিরোধী দল দমনে সরকারের আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। কারাবন্দী দলের মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা অসুস্থ হলেও তাদের মুক্তি দেয়া হচ্ছে না।
কারাগারে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, বন্দী অবস্থায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী মারা গেছে। এসব ‘হত্যাকাণ্ডের’ আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছে বিএনপি।
৭ জানুয়ারির নির্বাচন সারাবিশ্বে প্রত্যাখ্যাত হয়েছে দাবি করে রিজভী বলেন, ভারত সরাসরি যেভাবে এ নির্বাচন সমর্থন করছে। এতে বুঝা যায় তারা নিজ দেশে শক্তিশালী গণতন্ত্র চাইলেও বাংলাদেশে প্লাস্টিক গণতন্ত্র চায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories