শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নির্বাচন বর্জনকারী দলগুলোর নেতাদের শীতের পিঠা পাঠাচ্ছে বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ বার

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠাচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ পিঠা পাঠানো হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যুগপৎ আন্দোলনে যুক্ত নেতাদের বাসায় শীতের পিঠা উপহার পাঠিয়েছে। ১৮ রকমের পিঠা পাঠানো হচ্ছে।
জানা গেছে, সোমবার ২০ দলের নেতার বাসায় এবং মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ২২ নেতার বাসায় এই পিঠা পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই সকল দলের নেতাদের মাঝে পৌঁছে দেওয়া হবে তারেক রহমানের দেওয়া শীতকালীন পিঠা।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ–২ আসনে ভোট গ্রহণ করা হয়নি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন। এই স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগেরই নেতা।
এ ছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories