শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইয়েমেন উপকূলে আবারও বাণিজ্যিক জাহাজে হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ বার

ইয়েমেন উপকূলে ফের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ইউনাইটেড কিংডম ট্রেড অপারেশন এজেন্সি ও ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রেই এ তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, জাহাজাটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি জাহাজের ডেক অতিক্রম করার সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়।
অ্যামব্রেই জানিয়েছে, লোহিত সাগরের পূর্ব উপকূল দিয়ে যাওয়ার সময় বারবাডোজ পতাকাবাহী জাহাজটি একটি ব্রিটিশ কোম্পানির।
নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুথি। তাদের দাবি গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।
তবে হুথিদের এই হামলার জবাবে ইয়েমেনে প্রায়ই হামলা করছে মার্কিন জোট।
৩ ফেব্রুয়ারি ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অন্তত ১৩ স্থানে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর আগেও ইয়েমেনের এই গোষ্ঠীটির ওপর বেশ কয়েকবার হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories