মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

টঙ্গীতে এক দিনে শিক্ষার্থীসহ ৩ লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৭ বার

টঙ্গীতে সোমবার দুপুর পর্যন্ত এক দিনের মধ্যে স্কুল শিক্ষাথীসহ ৩জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তারা হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার মহাদিঘী গ্রামের মৃত সোহাগ মিয়ার ছেলে স্কুল শিক্ষার্থী আরফিন রহমান রোমিও (১৪), বগুড়ার শেরপুরের কাজিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের মেয়ে পোশাককর্মী মৌসুমী আক্তার (২৪) ও ঝিনাইদহের কোটচাঁদপুরের বাজেবামনদহ গ্রামের ফরহাদ শেখের মেয়ে তাসনিম ফরহাদ মারিয়া (১০)।
পুলিশ জানায়, রোমিওর মা শেফালী খাতুন গ্রামের বাড়িতে বিউটি পার্লারে কাজ করেন। রোমিও দত্তপাড়ায় রওশন আরার বাড়িতে ভাড়া থেকে উত্তরা হাউজবিল্ডিং এলাকার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। সোমবার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এদিকে, দত্তপাড়া আলম মার্কেট এলাকার হাজী মোসলেমের বাড়ির ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত মারিয়া। ঠিকমতো পড়াশোনা না করায় রোববার সকালে রাগারাগি করে তার মা শারমিন আক্তার। বিকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এদিকে,পোশাককর্মী মৌসুমী ও তার স্বামী তিস্তারগেট এলাকার রফিকুল ইসলাম সুমনের বাড়িতে ভাড়া থাকত। রোববার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান ৩ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories