শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দাবানল : চিলিতে নিহত বেড়ে ৯৯, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ বার

চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৯৯ জনে পৌঁছেছে। দেশটির ভালপারাইসো অঞ্চলে দাবানলের ভয়াবহ এ পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন। খবর বিবিসি
এদিকে, চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে। একই বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনার শেষের দিকে থাকা মেডিকেল শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে।
অন্যদিকে, ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়ায় উদ্ধার তৎপরতায় বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে’। এ পরিস্থিতিতে চিলির সরকার জনগণকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।
দাবানল ছড়িয়ে পড়ার পর উদ্ধার পরিষেবাগুলো সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য লড়াই করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে।
এই পরিস্থিতিতে চিলির সরকার জনগণকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। এল অলিভারের ৬১ বছর বয়সী এক বাসিন্দা এই দাবানলকে ‘নরক’ বলে বর্ণনা করেছেন।
বার্তাসংস্থা এএফপির সাথে কথা বলার সময় রদ্রিগো পুলগার নামের ওই ব্যক্তি বলেন, তিনি তার প্রতিবেশীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, দাবানলে তার নিজের বাড়িটিও জ্বলতে শুরু করেছে।
তিনি আরও বলেন, আমাদের ওপর ছাই বৃষ্টি হচ্ছিল।
তিনি বলেন, এল অলিভারের বেশিরভাগ বাসিন্দা বয়স্ক মানুষ। তার প্রতিবেশীও এই আগুনে মারা গেছে কারণ তারা তাকে বের করতে পারেননি।
চিলির আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে ৩ হাজার থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দাবানল ছড়িয়ে পড়ার পর শনিবার ভিনা ডেল মার, লিমাচে, কুইলপু এবং ভিলা আলেমনায় কারফিউও জারি করা হয়।
প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, জারিকৃত কারফিউ চলাচলের রুট মুক্ত রাখতে সাহায্য করবে এবং জরুরি যানবাহনগুলোকে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পৌঁছানোর সুযোগ দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories