বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

রড- ছুরি নিয়ে কক্সবাজারে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ভয়াবহ সংঘর্ষ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৯১ বার

ফাইনালে দুই চিরপ্রতীদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। তাদের রেস যেন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের দর্শক সমর্থকদের মাঝেও। 
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনালে উঠাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার শুধু হাতে নয়,লোহার রড ও ছুরি নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে দুজন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ইলিশিয়া বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়,, আহতরা হলেন চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আহমদ হোসেনের ছেলে আর্জেন্টিনা সার্পোটার কফিল উদ্দিন (২৩) ও একই এলাকার ৭নং ওয়ার্ডের ওমর ফারুকের ছেলে ব্রাজিল সমর্থক মো. হাসান (২২)। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে চকরিয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories