বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জবির দুই অনুষদে নতুন ডিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইফ এন্ড আর্থ সায়েন্স ও বিজনেস স্টাডিজ অনুষদে নতুন দুই ডিন নিযুক্ত করা হয়েছে। শিক্ষকদ্বয় যথাক্রমে আগামী ৪ ও ৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে রেজিস্ট্রার স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশও প্রকাশিত হয়েছে।
রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের বর্তমান ডিন-এর মেয়াদ ৩ ফেব্রুয়ারি দুই বছর শেষ বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন-কে পরবর্তী দুই বছরের জন্য লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই আদেশ ৪ ফেব্রুয়ারি হতে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এরই মধ্যে দিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম কোনো শিক্ষক এ অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি একজন নগর বিশেষজ্ঞ ও গবেষক।
আরও একটি অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ডিন-এর মেয়াদ ৬ ফেব্রুয়ারি দুই বছর শেষ বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া-কে পরবর্তী দুই বছরের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই আদেশ ৭ ফেব্রুয়ারি হতে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ পদে জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরীর নিয়োগ পাওয়ার কথা থাকলেও তিনি বর্তমানে কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত থাকায় এর পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া-কে নিয়োগ দেয়া হয়েছে।
লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন বলেন, নতুন দায়িত্ব পেয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো৷ আশা করছি সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো।
বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আঠারো বছর পেরিয়ে গেলেও এখানে কোনো বিজনেস রিসার্চ সেন্টার নেই। দায়িত্ব পাওয়ার পর আমার প্রথম লক্ষ্য হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যুরো অব বিজনেস রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories