শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ৫১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ বার

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, চিলির মধ্যাঞ্চলের বনভূমিতে ভয়াবহ দাবানল আশপাশের শহুরে এলাকায় ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে সেখানে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে ভয়াবহ দাবানলে হাজার হাজার হেক্টর জমি পুড়ে গেছে। অগ্নিনির্বাপক কর্মীরা শহুরে এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভাতে লড়াই করছেন। দাবানলের কারণে মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষের বাসস্থান ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মারের আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য সংগ্রাম করছে।
দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে জাতির উদ্দেশে বলেছেন, ‘পরিস্থিতি সত্যিই খুব কঠিন।
গ্রীষ্মের মাসগুলোতে চিলিতে দাবানল অস্বাভাবিক নয়। গত বছর রেকর্ড তাপপ্রবাহের কারণে প্রায় ২৭ জন মারা গিয়েছিল এবং ৪ লাখ হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘আজ দাবানলের এলাকা গত বছরের তুলনায় অনেক ছোট, (কিন্তু) এই সময়ে ক্ষতিগ্রস্ত হেক্টর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার ও শনিবারের মধ্যে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা ৩০ হাজার থেকে বেড়ে ৪৩ হাজার হেক্টরে পৌঁছেছে।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কর্তৃপক্ষের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, কিছু সক্রিয় দাবানল শহরাঞ্চলের খুব কাছাকাছি ছড়িয়ে পড়ছে। এর ফলে মানুষ, বাড়িঘর ও পরিষেবাগুলো প্রভাবিত হওয়ার খুব উচ্চ ঝুঁকি সৃষ্টি হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories