বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

গ্রন্থমেলায় কুবি শিক্ষকের বই ‘দরজার ওপাশে কালো হাতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ বার

অমর একুশে বই মেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হৃদয় রেজওয়ানের গল্পগ্রন্থ ‘দরজার ওপাশে কালো হাতি’। এটি তাঁর ৩য় গল্প গ্রন্থ। এছাড়াও তিনি ‘মহারাজাধিরাজ’ নামে একটি উপন্যাস লিখেছেন।
‘দরজার ওপাশে কালো হাতি’ গল্পগ্রন্থের প্রচ্ছদ একেঁছেন ফৌজিয়া ভুঁইয়া। গল্পগ্রন্থটি সুবর্ণ প্রকাশনির ২৪২-২৪৪ নং স্টলের পাশাপাশি পাওয়া যাবে রকমারি ডট কমে।
লেখক হৃদয় রেজওয়ান বলেন, আমি গল্প লিখি কারণ আমার চিন্তা করতে ভালো লাগে, আমি চিন্তা করতে ভালোবাসি, চিন্তা যোগাতে ভালো লাগে। বই প্রকাশ পাওয়ার আনন্দ অনেক গভীর। তবে সে বইয়ের প্রকৃত পাঠক সংখ্যা বৃদ্ধি দেখতে পাওয়াটা বিশাল সার্থকতা।
গল্পগ্রন্থটি সম্পর্কে লেখক বলেন,”পড়তে সহজ, সাতটি ছোট সাদামাটা গল্প সাথে কিছু ভাবনার ঢেউ কিছু প্রশ্ন অল্প নিভু নিভু নয়, সজোরে জ্বলুক চিন্তার দৃপ্ত বাতি বুঝতে যে হবে, ধরতে যে হবে দরজার ওপাশে কালো হাতি।”
তিনি আরও বলেন, বই প্রকাশ সাম্প্রতিক সময়ে কিছুটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। পাঠকের চেয়ে লেখকের সংখ্যাই বেশি মনে হয়। এই স্রোতের মাঝে স্বার্থক ভাবে একজন লেখক হিসেবে গড়ে ওঠার স্বপ্ন আমার।
উল্লেখ্য, লেখকের প্রথম বই “নিভৃত চাঁদের গোধূলি গল্প” পাওয়া যাবে সুবর্ণ প্রকাশনির ২৪২-২৪৪ নং স্টলে এবং “আঁধারবৃক্ষ” ও “মহারাজাধিরাজ” পাওয়া যাবে উপকথা প্রকাশনির ৫৬৪ নং স্টলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories