শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বোয়েস বিমানবন্দরে হ্যাঙ্গার ধসে নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ বার

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রাজধানী বোয়েস বিমানবন্দরের একটি ভবনের হ্যাঙ্গার ধসে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। বুধবার (৩১ জানুয়ারি) একটি ব্যক্তিগত মালিকানাধীন ভবনের হ্যাঙ্গার ধসে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্মকর্তারা।
বৃহস্পতিবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, বোয়েস ফায়ার বিভাগের অপারেশনস চিফ অ্যারন হুমেল এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার বিকাল ৫টার দিকে বিমানবন্দরে অবস্থিত একটি ব্যক্তিগত ব্যবসায়ের একটি স্টিল-ফ্রেমযুক্ত হ্যাঙ্গার ভেঙে পড়ে। এতে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আহত নয়জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম প্রকাশ করা হয়নি।
অ্যারন হুমেল বলেন, ‘ ভবনের কাঠামোর ধসটি বেশ বড় আকারের ছিল। আমি জানি না কি কারণে এটি ঘটেছে, তবে আমি আপনাকে বলতে পারি যে এটি মোটামুটি বেশ বড় ধরনের একটি বিপর্যয় ছিল।’ ক্ষতিগ্রস্তদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
হুমেল বলেন,’ ভবন ধসে বিমানবন্দরের কার্যক্রম প্রভাবিত হয়নি।’ তবে কে হ্যাঙ্গার নির্মাণ করছে সে সম্পর্কে কোন তথ্য দেননি তিনি।
এদিকে বিমানবন্দরের পরিচালক রেবেকা হুপ সংবাদ সম্মেলনে বলেছেন, ভবনটি বিমানবন্দরের প্রকল্প ছিল না।
এ ঘটনায় আইডাহো স্টেট পুলিশ সতর্কতা জারি করেছে। ভবন ধসে বিমানবন্দরের কাছে ট্র্যাফিক সমস্যার সৃষ্টি হওয়ায় গাড়ি চালকদের এই এলাকা দিয়ে সাবধানে গাড়ি চালানোর জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories