মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

১১ মাস পর কারামুক্ত হলেন যুবদল সাধারণ সম্পাদক মুন্না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ বার

১১ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।
গণমাধ্যমকে ‍মুন্না নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্না বলেন, ‘সরকারের কারাগার থেকে মুক্তি মিললেও দেশের মানুষের তো মুক্তি মেলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে। জেল, মামলা দিয়ে জিয়ার আদর্শের শক্তিকে থামানো যাবে না। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো জেল, জুলুম, হুলিয়ার পরোয়া করি না। জনগণের অধিকার আদায়ের সারা জীবন লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।
বছরের ৭ মার্চ মুন্নাকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories