শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেনাসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তানে জঙ্গিদের সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ১৫ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে চার পাকিস্তানি সেনা এবং দুই বেসামরিক নাগরিক রয়েছেন। সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
প্রাদেশিক কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, সংঘর্ষে কমপক্ষে ছয় জঙ্গি নিহত হয়েছে। তবে সামরিক বাহিনী পরে বলেছে,‘তিন আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন সন্ত্রাসী মারা গেছে।
পাকিস্তান সামরিক বাহিনীর তথ্য শাখা আইএসপিআর বলেছে, ব্যাপক গুলি বিনিময়ের সময় আইন প্রয়োগকারী সংস্থার চার সদস্য এবং দুই নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।
সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই বলেছেন, সোমবার রাতে একটি আধা সামরিক সদর দফতর এবং একটি পুলিশ স্টেশনসহ অন্তত তিনটি রাষ্ট্রীয় স্থাপনায় সমন্বিত হামলা হয়েছে।
এএফপির এক ফটোগ্রাফার বোলান কলোনিতে বেশ কয়েকটি ট্রাকের পোড়া ধ্বংসাবশেষ দেখেছেন।
ইসলামাবাদ কয়েক দশক ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পাকিস্তানের বৃহত্তম এবং দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তানে জাতিগত বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে লড়াই করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories