মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

মধ্যরাতে চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৭৫ বার

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার ২৯ জানুয়ারি রাত একটার দিকে চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) উপ-গ্রুপের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও মারামারিতে জড়ায়।
এরমধ্যে সিএফসি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ভিএক্স চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাসিরুদ্দিনের অনুসারী বলে জানা গেছে।
জানা যায়, ভিএক্স গ্রুপের কর্মী আলমাসকে একা পেয়ে মারধর করে সিএফসির নেতাকর্মীরা। পরে শাহ আমানত হলের সামনে সিএফসি এবং সোহরাওয়ার্দী হলের সামনে ভিএক্সের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময়ে উভয় গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে চবির সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া সংবাদমাধ্যমকে বলেন, সিএফসি ও ভিএক্সের কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা যথাসময়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories