বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে ভাই খুন

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার

গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বাজেবলিয়াদী এলাকায়। নিহত হলেন- কালিয়াকৈর উপজেলার সাজনধারা এলাকার আফাজ উদ্দিনের ছেলে রেজা সাইদ আল মামুন। তিনি উপজেলা চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজেরে অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক ছিলেন। এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক রেজা সাইদ আল মামুনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। (২৮ জানুয়ারি) রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাজেবলিয়াদী এলাকায় বংশাই নদীর ধারে নিজের ফসলি জমি দেখতে যান ওই সরকারী শিক্ষক। এসময় কথা কাটা কাটির জেরে তার বড় ভাই মজিবর রহমান ভাতিজা সুমন তাকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের জিরানী এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যান এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষক রেজা সাইদ আল মামুনকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে ঘাতক ভাই মজিবর রহমান ও তার ছেলে সুমন পালিয়ে যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে খুন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories