শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১০২ বার

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একইসঙ্গে চট্টগ্রাম-৫ আসন থেকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে নির্বাচিত আনিসুল ইসলাম মাহমুদকে ।
রোববার স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১) (ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা ও উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার আইন, ২০২১ মোতাবেক চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করলেন।
৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে ৬২টি আসন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। অন্যান্য দল পেয়েছে আরও ৩টি আসন। এ ছাড়া একটি আসনে নির্বাচন এখনো বাকি আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories