শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জর্ডান সীমান্তে ড্রোন হামলায় নিহত ৩ মার্কিন সেনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ বার

জর্ডানের সীমান্ত এলাকায় ড্রোন হামলায় ৩৭ মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ মার্কিন সেনা নিহত ও ৩৪ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় রবিবার সিরিয়া লাগোয়া জর্ডানের সীমান্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এদিকে এই হামলার পর চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সিরিয়া লাগোয়া জর্ডানের সীমান্ত এলাকায় এই হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জনগণকে আশ্বস্ত করে বাইডেন বলেন, এই হামলার কঠিন জবাব দেবে যুক্তরাষ্ট্র। একই আভাস দিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
তবে, একে বাইডেন প্রশাসনের দুর্বলতা ও আত্মসমর্পণের নজির বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার সকালে সিরিয়া ঘেঁষা জর্ডানের সীমান্ত এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি-টাওয়ার টোয়ান্টি টু লক্ষ্য করে ড্রোন হামলা হয়। আহতদের ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য জর্ডানের বাইরে পাঠানো হয়েছে। আহতদের বেশিরভাগই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। চলতি মাসে ইরাকেও এধরনের হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা গুরুতর আহত হন।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের আগ্রাসন শুরুর পর ইরাক, সিরিয়া ও লোহিত সাগরে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার ধারাবাহিকতায় এবারই প্রথম কোন মার্কিন সেনা নিহত হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories