শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ বার

আবাসন, শ্রম এবং সীমান্তের নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে এক সপ্তাহে ১৯ হাজার ৩২১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একটি সরকারি প্রতিবেদন অনুযায়ী, মোট ১১ হাজার ৪২৭ জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আরও ৪ হাজার ৬৯৭ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য এবং আরও তিন হাজার ১৯৭ জনকে শ্রম-সম্পর্কিত অন্যান্য কারণে গ্রেপ্তার করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা এক হাজার ৭০ জন ব্যক্তির মধ্যে ৩১ শতাংশ ইয়েমেনি, ৬৭ শতাংশ ইথিওপিয়ান এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া আরও ১৯৩ জন সৌদি থেকে প্রতিবেশী দেশে পাড়ি দেওয়ার চেষ্টার সময় ধরা পড়ে এবং এসব কাজে সহায়তার জন্য আরও ১১ জনকে আটক করা হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। একই সঙ্গে তাদের যানবাহন এবং সম্পদও বাজেয়াপ্ত করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories