শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

নোবিপ্রবির শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনার কবলে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ৫-৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার সকালে সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিআরটিসি নয়নতারা বাসটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে সোনাপুর এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ রাস্তার বাইরে চলে যায়। এসময় বাসটিতে থাকা পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া ভয়ে অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী।
বাসে থাকা নোবিপ্রবি শিক্ষার্থী শহীদুর রহমান বলেন, আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তে রাস্তার বাহিরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে যাই। গাড়িটি পুরোপুরি পড়তে পারেনি। তার আগেই আমরা নেমে যাই।
এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, বিষয়টি দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ, আল্লাহর কাছে শুকরিয়া আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে। লোক পাঠিয়েছি সার্বিক দিক বিবেচনায় আমরা পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এখানে ড্রাইভারের ভুল ছিল, সে অন্য গাড়ীকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাইনে নামিয়ে দিয়েছে। ড্রাইভারকে শোকজ করা হবে এবং পরবর্তীতে তার অপরাধ প্রমাণিত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, বিষয়টি পর্যালোচনা করে বিআরটিসি বাসের বিষয়ে আমরা অতিদ্রুত একটি সিদ্ধান্ত নেব এবং রাস্তাটি সংস্কার করতে কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories