শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৫ বার

তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি অনুমোদনের পর তুরস্ককে যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া গ্রিসের কাছে এফ-৩৫ বিক্রিরও অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।
এই সপ্তাহে ন্যাটোতে সুইডেনের সদস্যপদের বিষয়ে তুর্কি সরকারের অনুমোদনের পর বাইডেন প্রশাসন এমন অনুমোদন দিল। এই পদক্ষেপটি ন্যাটো জোটের সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে অতিরিক্ত গুরুত্ব পেয়েছে।
এসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তুরস্কের কাছে ২৩ বিলিয়ন ডলারের এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদনের বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছে। এছাড়া গ্রিসের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদনের কথাও কংগ্রেসকে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্যপদে তুরস্কের অনুমোদনের কয়েক ঘণ্টা পরই এমন ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
নতুন ঘোষণা অনুযায়ী তুরস্ককে ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া আগের এফ-১৬ বহরের মধ্যে ৭৯টি আধুনিকীকরণের সরঞ্জামও প্রদান করা হবে।
ন্যাটো মিত্র তুরস্ক দীর্ঘদিন ধরে তার এফ-১৬ ফ্লিটকে আপগ্রেড করার চেষ্টা করেছে। তবে রাশিয়ার যুদ্ধবিমান ক্রয় এবং ন্যাটোতে সুইডেনের সদস্যপদ আটকে দেওয়ায় যুক্তরাষ্ট্র এতদিন তুরস্কের এমন আহ্বানে সাড়া দেয়নি।
মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান সেন্স বেন কার্ডিন শুক্রবার এক বিবৃতিতে বলেন, তুরস্কের মানবাধিকের রেকর্ড নিয়ে তার উদ্বেগ রয়েছে, তবে তুরস্ক এটিকে উন্নত করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তার ভিত্তিতে যুদ্ধবিমান বিক্রিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্কের এই নতুন অধ্যায় শুরু করতে, ন্যাটো জোটের সম্প্রসারণ এবং এর শান্তিপূর্ণ প্রতিবেশীদের বিরুদ্ধে চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের বৈশ্বিক মিত্রদের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories