মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

টঙ্গীতে বিয়ের রাতে কলেজ শিক্ষার্থীর ছাদ থেকে পড়ে আত্মহত্যা

হাজী বাবলু, টঙ্গী
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৬০৭ বার

টঙ্গীতে বিয়ের রাতে কলেজ ছাত্রী ৭তলা ভবনের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা য়ায়, ২৫ জানুয়ারী বৃহস্পতিবার ছিল গায়ে হলুদ, শুক্রবার রাতে বিয়ের কাবিন। কাবিনের আগেই ৭ তলার ছাদ থেকে পড়ে সাদিয়া আক্তার (২২) নামে মিরপুর বাংলা কলেজের অনার্সের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় টঙ্গী বাজারে এই ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ঢাকা জেলার নবাবগঞ্জ সদরের বাসিন্দা আবুল বাশারের মেয়ে। সে ওই এলাকার জনৈক সাঈদ হাজীর বাড়ির ভাড়া বাসায় পরিবারের সাথে বাস করতো।
স্থানীয় সূত্র জানায়, সাদিয়া ঢাকার মিরপুর বাংলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তার বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার গায়ে হলুদ ছিল। শুক্রবার রাতে কাবিন হওয়ার কথা। এমতাঅবস্থায় শুক্রবার বিকেলে বাড়ির সাত তলার ছাদ থেকেঝাঁপিয়ে পড়ে সাদিয়া।এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সাদিয়ার মা তাহমিনা আক্তার কলি গণমাধ্যম ও পুলিশকে জানায়, সাদিয়া মৃত্যুর আগেই তার মোবাইলটি ভেঙ্গে ফেলেছে।
সাদিয়ার বাবা আবুল বাশার জানান, গতকাল (বৃহস্পতিবার) সাদিয়ার গায়ে হলুদ ছিল। আজ (শুক্রবার) কাবিন হওয়ার কথা। মেয়েটি কেন এমন করলো আমরা জানি না।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন লাশ উদ্ধার করেন। মেয়ের বাবা আবুল বাশারের বরাত দিয়ে তিনি জানান, সাত তলার ছাদে খেলতে গিয়ে অসাবধানতা বশত নীচে পড়ে গিয়ে তার মেয়ে মারা গেছে বলে প্রথমত আমাকে জানানো হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আরো কোন বিষয় জড়িত রয়েছে কি না এ বিষয়ে তদন্ত চলছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories