শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

করোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৫২ বার

করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আবু আলা. মো. হাফিজুর রহমান (৪২) মারা গেছেন। মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আবু আলা. মো. হাফিজুর রহমান প্রায় ২০ দিন আগে করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনি নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

গত শুক্রবার (২ জুলাই) শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখান থেকে শনিবার (৩ জুলাই) তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

তিনি বলেন, মৃত আবু আলা. মো. হাফিজুর রহমানের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়। তিনি আব্দুল আজিজ এর ছেলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories