সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে আসার পর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০ টা ১৫ মিনিটে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল চারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে অগ্নিকাণ্ডে পরিচয় সনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে আসে। তাদের মধ্যে সাতজনের বাড়িই নওগাঁর আত্রাই উপজেলায়। তাদের মরদেহ বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে আত্রাই উপজেলায় আসে।
জানাজায় নওগাঁ-৬ (আত্রাই -রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম অংশগ্রহণ করেন৷
জানাজা শেষে মরদেহ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন।
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারদের ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড থেকে সহযোগিতা করা হয়েছে। তাদের ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বাকি মরদেহ দেশে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় সনাক্ত হওয়া নওগাঁর সাতজন হলেন: আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো: ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।



প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৪৬ এএম (ভিজিট : ২৫)

মাদারীপুর-২ (রাজৈর) আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরে ইতালি গেছেন। ইতালির মিলান মালপেন্সা বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপি, লোম্বার্দিয়া যুবদল, মিলান যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একই সঙ্গে মাদারীপুর জেলাবাসীর পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নিজ এলাকার স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাহান্দার আলী মিয়া এমপি।
সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও কন্যা। এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন মাদারীপুর বণিক সমিতির উপদেষ্টা মিজানুর রহমান বিপ্লব এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন শফিক খান।
মিলান মালপেন্সা বিমানবন্দরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি মাদারীপুরের বিপুলসংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশিও উপস্থিত ছিলেন।
এদিকে, আগামী ৩০ আগস্ট বিকেলে ইতালির মিলানে বসবাসরত মাদারীপুর জেলার প্রবাসীদের উদ্যোগে ভিয়া পোন্তে নুওভো ৪৫-এর একটি হলে জাহান্দার আলী মিয়া এমপিকে গণসংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
সফর শেষে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply