শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি নাগরিক আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় জনসাধারণের কাছ থেকে তথ্য পেয়ে প্রথমে এক ব্যক্তিকে আটক করে দেশটির পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও ১৮ বাংলাদেশিকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদইংলিশকে থাই ইমিগ্রেশন ব্যুরোর ডেপুটি কমিশনার পান্তানা জানান, ১৯ জনের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে তারা সবাই বাংলাদেশি। সবগুলো পাসপোর্টেই ভিসা স্টিকার ছিল যা ইমিগ্রেশন ব্যুরোর মাধ্যমে পরীক্ষা করে ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
আটকৃতরা পুলিশকে জানিয়েছে তারা কম্বোডিয়ায় ছিল এবং যারা তাদের কম্বোডিয়ায় থাকার ব্যবস্থা করেছিল সেই দালালরাই তাদের কাছ থেকে পাসপোর্টগুলো সংগ্রহ করেছিল থাই এন্ট্রি স্ট্যাম্প লাগানো জন্য; যাতে করে তারা মালয়শিয়ায় যেতে পারে। যার জন্য তারা চার থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে কম্বোডিয়ায় হয়ে থাইল্যান্ডে অনুপ্রবশকারী বাংলাদেশি সংখ্যা বেড়েই চলেছে। তাছাড়া সম্প্রতি মানব পাচারকারী চক্রটি থাই ইমিগ্রেশন ব্যুরোর ভুয়া এন্ট্রি স্ট্যাম্প ব্যাবহারের একাধিক প্রমাণ পাওয়া গেছে। তারা মালয়শিয়ার ভিসা আবেদনের কাজে এই ভুয়া সিল ব্যবহার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories