শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। তবে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ মিশরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইসরায়েলের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, হামাসকে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল।
এ ছাড়া গাজা উপত্যকা ছেড়ে নিরাপদে অন্য কোনো দেশে চলে যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতারা। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারসহ সশস্ত্র এ গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাদের নিরাপদে গাজা ছাড়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও দেয় দখলদার ইসরায়েল।
ইসরায়েল এ অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, জিম্মিদের মুক্ত করতে চাইলে সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে। যেন সাধারণ ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরতে পারেন।
নাম প্রকাশ না করার শর্তে মিশরের ওই কর্মকর্তা আরও এপিকে জানিয়েছেন, কাতারের সঙ্গে তারা এখন একাধিক প্রস্তাব নিয়ে কাজ করছেন। যেসব প্রস্তাবে রয়েছে যুদ্ধ বন্ধ, জিম্মিদের মুক্তি এবং সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণ।
গত বছরের নভেম্বরে কাতার ও মিশরের মধ্যস্থতায় সাত দিনের যুদ্ধবিরতি পালন করে হামাস ও ইসরায়েল। ওই যুদ্ধবিরতি চলাকালীন হামাস ১০৫ জিম্মিকে মুক্তি দেয়। কিন্তু জিম্মিদের মুক্তির শর্ত নিয়ে মতভেদ দেখা দেওয়ায় সেই যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। এখন ইসরায়েল আবারও যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে। তবে হামাস জানিয়েছে, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা ছাড়া অন্য আর কোনো চুক্তিতে রাজি হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories