বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাবিতে তুলসী রানী দাসের একক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ বার

চারুকলা অনুষদের ২০১৬-১৭ সেশনের ছাত্রী ও চিত্রশিল্পী তুলসী রানী দাসের একক চিত্রশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ইমিরেটাস অধ্যাপক রফিকুন নবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. দুলাল চন্দ্র গাইন, অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক শিশির ভট্টাচার্য্য। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুন নবী বলেন, চিত্রশীল্পী পোশাকের মতো কঠিন বিষয়কে চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। চিত্রকর্মের ফিগারকে যেমন গুরুত্ব দিয়ে দেখা হয় তেমনি একই সাথে পোশাকও গুরুত্বপূর্ণ। এই বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সে। তিনি আরও বলেন, সব ছবিতে মনোযোগ দিয়ে কাপড়-চোপড় নিয়ে আঁকা বেশ কঠিন। তুলসী সেই কঠিন কাজকেই সবার সামনে তুলে ধরেছে। তিনি আরও বলেন, শিল্পকলায় ফিগারই আসল এবং পোশাক শুধু অনুষঙ্গ ব্যাপারটি মোটেও এমন নয়। পোশাকের ক্ষেত্রে বৈচিত্র্য দেখা যায় রাফায়েলের চিত্রকর্মে যার মাধ্যমে ফিগারকে ভিন্নরুপে উপস্থাপন করতে সাহায্য করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চারুকলা অনুষদের অঙ্কণ ও চিত্রায়ণ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন বলেন, তুলসী রানী তার কাজে নিষ্ঠার পরিচয় দিয়েছে। তার নিরিক্ষাধর্মী কাজে আন্তরিকতার ও দক্ষতার ছাপ রয়েছে। তার চিত্রকর্মের বিষয়বস্তু আবরণ, যা সে এক্সিপেরিমেন্টের ভাষা হিসেবে সুচারুরূপে উপস্থাপন করেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অধ্যাপক জামাল উদ্দিন আহমদ বলেন, তুলসীর কাজে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে কাজ করে৷ সংসারজীবনের পাশাপাশি শৈল্পিক কাজও যে অব্যাহত রাখা যায় তার উদাহরণ এই শিল্পী। চিত্রশিল্পী তুলসী রানী দাস বলেন, চিত্রশিল্পের প্রতি ভালোবাসা এবং একাডেমিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চেষ্টা করেছি আমার করা মোট ২১ টি চিত্রকর্মকে প্রদর্শনীতে তুলে ধরতে পেরেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পোশাকের আবরণই সভ্যতার সূচনা করে। যা পরবর্তীতে সংস্কৃতিতে রুপ নেয়, আর এই সংস্কৃতি মানবসমাজের অগ্রযাত্রায় সহযাত্রী হয় এবং উদার মানসিকতার জন্ম দেয়। উল্লেখ্য চিত্রশিল্পী তুলসী রানী দাসের ‘আবর্ণে’ শিরোনামের একক চিত্রপ্রদর্শনী ২৬ জানুয়ারি পর্যন্ত প্রদর্শিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories