বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শৈত্যপ্রবাহ : নীলফামারীতে ২ দিন স্কুল বন্ধ ঘোষণা

নীলফামারী প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার

নীলফামারীতে তাপমাত্রা ওঠানামা করায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও বাতাসের আর্দ্রতা রয়েছে ৯৫ শতাংশ।
তবে মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ও সর্বোচ্চ ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এতে একদিনের ব্যবধানে তাপমাত্রা শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস কমবেশি হয়েছে। তাপমাত্রার এমন ওঠানামায় মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের কারণে নীলফামারী জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সাময়িক পাঠদান বন্ধে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ।
জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার ওঠানামা ও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় বিদ্যালয়গামী শিশুরা পড়েছে বিপাকে।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসে ২৪ দিনের মধ্যে ৭ দিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত ২ থেকে ৪ জানুয়ারি জেলার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন বিরতি দিয়ে ফের ১৩ জানুয়ারি ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি, পরে ২২ জানুয়ারি ৮ দশমিক ৮, ২৩ জানুয়ারি ৮ দশমিক ৬ ও আজ ২৪ জানুয়ারি ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী জেলায় মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৩ ও ২৪ তারিখ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বিরাজ করায় সকল বিদ্যালয় বুধবার ও বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories