শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রাসেলসে কয়েক হাজার লোকের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বেলজিয়ামের কাছ থেকে দৃঢ় পদক্ষেপের দাবিতে প্রায় ৯ হাজার লোক রোববার ব্রাসেলসে বিখ্ষোভ মিছিল। পুলিশ এ কথা জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে বেলজিয়ামকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি ন্যায্য সমাধানে পৌঁছাতে কেন্দ্রীয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। ইইউ পররাষ্ট্রবিষয়ক পরিষদ সোমবার ব্রাসেলসে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। ইইউর ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল-মালিকির সঙ্গে পৃথক আলোচনার আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে বৈঠক করবেন।
রোববারের এই উদ্যোগ বেলজিয়ামের প্রধান এনজিওগুলোসহ সুশীল সমাজ সংস্থাগুলোর একটি বৈচিত্র্যময় জোট শুরু করেছিল। আয়োজকরা যে কোন যুদ্ধাপরাধের বিরুদ্ধে সতর্কতা, বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ, ইহুদিবিরোধী বা বর্ণবাদের প্রচারের বিরুদ্ধে শান্তির পক্ষে দূতিয়ালি করে।
আয়োজকদের মতে, গত তিন মাসে গাজায় নির্বিচারে ইসরায়েল বোমা হামলা অব্যাহত রাখায় ২৫ হাজারেরও বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। প্রায় ১৯ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং নাগরিক অবকাঠামোর একটি গুরুতপূর্ণ অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories