শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে নিউইয়র্কে ল্যাভরভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৭১ বার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিউইয়র্কে পৌঁছেছেন। সেখানে তিনি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেবেন।
বার্তা সংস্থা তাসের এক সংবাদদাতা জানান, মন্ত্রীকে বহনকারী এই বিমান উত্তরাঞ্চলীয় রুট হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। এই যাত্রায় তার সময় লাগে ১২টা ৪৫ মিনিট। এই সময়ে তিনি বন্ধুহীন অনেক দেশ অতিক্রম করে যুক্তরাষ্ট্রে পৌঁছেন।
সফরে ল্যাভরভের সঙ্গে রাশিয়ার সাংবাদিকরা ২৫ মাইল ভ্রমণের কোনো নিষেধাজ্ঞা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভিসা পান।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি প্রতিনিধি মারিয়া জাখারোভা তাসকে বলেন, ল্যাভরভ ২২ থেকে ২৪ জানুয়ারি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যক্তিগতভাবে অংশ নিতে নিউইয়র্ক সফর করবেন। এই ব্যাপারে সেখানে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories