সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজধানীতে হিমেল বাতাস, বিপর্যস্ত জনজীবন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৫৯ বার

মাঘের শীতে বাঘ পালায় গ্রাম বাংলার প্রচলিত এমন লোককথা এবার যেন সত্যি হয়ে ধরা দিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকা আজ কুয়াশায় ঢাকা। রাজধানীতে এ শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকালে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এ নগরীর। পৌষ মাসের শেষ সময় থেকেই শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় আচ্ছন্ন ঢাকার জনপদ।
এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ মোট ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।
সোমবার বাংলা মাঘ মাসের ৮ম দিনে সকাল হয়ে বেশ খানিকটা সময় পার হরেও রাজধানীর আকাশে দেখা নেই সূর্যের। কিছুটা কুয়াশা, ঠান্ডা আর হিমেল হাওয়ার প্রভাবে বিপর্যস্ত জনজীবন। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কর্মদিন হওয়া সত্ত্বেও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কিছুটা কম।
তবে সুসংবাদ নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিনের অধিকাংশ সময়ই ঢাকার আকাশ অস্থায়ীভাবে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।
সোমবার সকালে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আর উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাছাড়া দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।
এমন অবস্থায় বেশ বিপাক পড়েছেন রাজধানীবাসী। সকালে রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি এলিফ্যান্ট রোড এলাকায় দেখা যায়, কর্মব্যস্ত এই এলাকায় মানুষের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম। যারা বের হচ্ছেন তারাও পর্যাপ্ত শীতের কাপড় পড়ে বাইরে বের হয়েছেন। এসব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে উদ্বিগ্নতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিভাবকদের।
ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সামনে অপেক্ষমাণ অভিভাবক সেলিনা আহমেদ গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে সাতটায় সকাল শিফটের ক্লাস শুরু হয়। তখন আরো বেশি ঠান্ডা থাকে। ক্লাসরুমেও ঠান্ডা বেশি থাকে। সেজন্য কিছুটা টেনশন তো হয়ই। আর বাচ্চারা বেশি কাপড় গায়েও রাখতে চায় না।
আবার শীতের কারণে সকালে সড়কে পর্যাপ্ত মানুষ না আসায় ঘাটতি পড়েছে নিম্নের মানুষজনের আয়েও। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে রিকশাচালক আব্দুল ওয়াহীদ বললে, সকালে স্কুল-কলেজ, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া মানুষদের কাছ থেকে আমাদের সারাদিনের অর্ধেক ইনকাম হয়ে যেত। কিন্তু এখন সকালে বসে থাকতে হচ্ছে মানুষ পাওয়া যাচ্ছে না। শীতের কারণে মানুষ ঘর থেকে দেরিতে বের হয়। যার কারণে আয়েও টান পড়েছে। আর ঠান্ডা বাতাসে রিকশা চালাতেও কষ্ট হচ্ছে। বেশিক্ষণ রিকশা চালানো যাচ্ছে না।
সোমবার আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, গতকাল রোববার দেশের দু-এক স্থানে বৃষ্টি হয়েছে। আগামী পরশু বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে তিন স্থানে। সেই স্থানগুলো হলো—রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছী। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সকালে গণমাধ্যমকে বলেন, ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এ নগরীর।
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছিল, তাপমাত্রা কমবে সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা আরও বাড়বে। গতকাল দেশের ছয় জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছিল। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় এবং সেই সঙ্গে টাঙ্গাইল, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories