শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. হাছান মাহমুদের বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ বার

উগান্ডার কাম্পালায় অনুষ্ঠানরত জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামে’র ১৯তম শীর্ষ সম্মেলনের পাশাপাশি ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে সাক্ষাত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। স্থানীয় সময় শনিবার বিকেলে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রতি বঙ্গবন্ধুর অদম্য সমর্থনের কথা স্মরণ করে সেই ধারাবাহিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. হাছান মাহমুদ বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন আল-মালিকিকে এবং ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের গভীর প্রয়োজনীয়তার ওপর জোর গুরুত্ব আরোপ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনিদের প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি সহায়তা এবং আরও মানবিক সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন। পররাষ্ট্রমন্ত্রী ১৯-২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র সচিব ( সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনারসহ অন্যরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories