শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে তীব্র ঠান্ডা ও তুষারপাতে নিহত বেড়ে ৮৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ ঠান্ডার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে দেশটিতে শীতকালীন আবহাওয়া সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত নিহত বেড়ে ৮৩ জনে দাড়িয়েছে। বিপজ্জনক ঠান্ডা পুরো যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।
খবরে বলা হয়েছে, টেনেসি ডিপার্টমেন্ট অফ হেলথ ১৯ জন আবহাওয়া-সম্পর্কিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ওরেগনের কর্মকর্তারা ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।
এছাড়া ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউইয়র্ক, নিউ জার্সি এবং আরও কয়েকটি অঙ্গরাজ্যে মৃত্যুর খবর পাওয়া গেছে।
সিবিএস নিউজ জানিয়েছে, কিছু মৃত্যু আবহাওয়ার সাথে সম্পর্কিত কি না তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে। কারণ এর মধ্যে কেনটাকি ও ইলিনয়ে গাড়ি দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
কিছু অঙ্গরাজ্যে তীব্র তুষারপাত হচ্ছে। গভীর বরফের সময় চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মিসিসিপির কর্মকর্তারা এর বাসিন্দাদের ‘রাস্তায় কালো বরফ সম্পর্কে সচেতন হতে এবং প্রয়োজন ছাড়া গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন।’
খবরে বলা হয়েছে, মেমফিসে এত পাইপ ভেঙে গেছে যে সারা শহরে পানির ওপর চাপ পড়েছে। মেমফিস তাদের ৪ লাখের বেশি গ্রাহককে খাবার পানি ও দাঁত ব্রাশ করার জন্য বোতলজাত পানি সরবরাহ করার চেষ্টা করছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে পানি ফুটিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories