শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজায় প্রতি ঘণ্টায় ২ জন মাকে হত্যা করা হচ্ছে : জাতিসংঘ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৭২ বার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি ঘণ্টায় অন্তত দুইজন ‘মা’কে হত্যা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা। সংস্থাটির নির্বাহী পরিচালক এক্সে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, ‘আমরা গাজার জনগণের উপর অতুলনীয় ধ্বংসের বৃষ্টি দেখেছি। তাদের জন্য নিরাপত্তা বা অবকাশের কোনো জায়গা নেই। প্রায় এক মিলিয়ন নারী ও শিশু বাস্তুচ্যুত হয়েছে এবং প্রতি ঘণ্টায় দুইজন মাকে হত্যা করা হচ্ছে। এরা মানুষ, সংখ্যা নয়, আমরা তাদের বাঁচাতে ব্যর্থ হচ্ছি’।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় সে সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ৭০ শতাংশই নারী। এই ভূখণ্ডে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ১০ হাজার শিশু তাদের পিতাকে হারিয়েছে। আর বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় অর্ধেকই নারী।
এক বিবৃতিতে লিঙ্গ সমতা প্রচারকারী সংস্থা ইউএন উইমেন শুক্রবার বলেছে, নারীরা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আশ্রয় থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে ‘তারা আসন্ন অনাহার এবং দুর্ভিক্ষের মুখোমুখি’ বলেও মন্তব্য করেছে সংস্থাটি। ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস এক বিবৃতিতে বলেছেন, ‘এই ১০০ দিনে ফিলিস্তিনি জনগণের উপর যে প্রজন্মগত ট্রমা আঘাত করেছে, তা আমাদের সবাইকে আগামী প্রজন্মের জন্য তাড়িত করবে।
এদিকে শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট ২৪ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আরও ৬২ হাজার ১০৮ জন আহত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ১৪২ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ২৭৮ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories