শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পানির নিচে পারমাণু অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, তারা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ নৌ মহড়ার জবাবে ‘পানির নিচে পরমাণু অস্ত্র ব্যবহার’র একটি পরীক্ষা চালিয়েছে। ওয়াশিংটন, সিউল এবং টোকিও’র এই নৌ মহড়ায় পরমাণু চালিত একটি মার্কিন বিমানবাহী রণতরী অংশ নেয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই নৌ মহড়া উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য ‘চরম হুমকিস্বরূপ’ ছিল। তাই এর জবাবে পিয়ংইয়ং ‘কোরিয়ার পূর্ব সাগরে তাদের জলসীমান্তে পানির নিচে পরমাণু অস্ত্র ব্যবস্থা ‘হাইল-৫-২৩’ এর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে। অস্ত্রটি বিকাশের ধারায় রয়েছে।
গত বছরের শুরুর দিকে পিয়ংইয়ং বলেছিল, তারা পানির নিচে পরমাণু হামলা চালাতে সক্ষম এমন বেশ কয়েকটি ড্রোনের পরীক্ষা চালিয়েছিল। এক্ষেত্রে ‘হাইল’ হচ্ছে একটি ভিন্ন সংস্করণ। কোরিয়ান ভাষায় হাইলের অর্থ হচ্ছে ‘সুনামি’। এটি ‘তেজস্কিয় সুনামি’ সৃষ্টি করতে পারে বলে উত্তর কোরিয়া দাবি করেছে।
তবে বিশ্লেষকরা পিয়ংইয়ংয়ের কাছে এমন অস্ত্র আছে কি-না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান জেজু দ্বীপের দক্ষিণ উপকূলীয় জলসীমায় যৌথ নৌ মহড়া চালিয়েছে। তারা বলেছে, উত্তর কোরিয়ার রোববারের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে এই মহড়া চালানো হয়। এই নৌ মহড়ায় তিনটি দেশের নয়টি যুদ্ধজাহাজ অংশ নেয়। এসবের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’ রয়েছে। পিয়ংইয়ং শুক্রবার বলেছে, ওয়াশিংটন, সিউল এবং টোকিও’ নৌ মহড়া ‘আঞ্চলিক পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা উত্তর কোরিয়ার নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলে দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories