শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতে স্কুলের পিকনিকে গিয়ে নৌকা উল্টে ১২ শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৭১ বার

ভারতে গুজরাটের ভাদোদরায় একটি লেকে নৌকা উল্টে ১২ স্কুল শিক্ষার্থী ও দুই শিক্ষকের প্রাণ গেছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। অভিযান চালিয়ে মোট ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
নিহতের সংখ্যা নিশ্চিত করে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি এএনআইকে জানান, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী জোরালো তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।
হর্ষ সাংঘভি আরও জানান, একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য দল গঠন করে দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, শিক্ষার্থীরা ভদোদরার নিউ সানরাইজ স্কুলের। ওই স্কুল থেকে শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। তারা কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষার্থী বা শিক্ষকদের কারো গায়ে লাইফ জ্যাকেট ছিল না।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি বলেন, ভদোদরার হরনি লেকে নৌকাডুবি হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যে নিরীহ শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। এই শোকের মুহূর্তে তাদের পরিবারকে গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories