শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির মধ্যখানে সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে এ ভূমিকম্প হয়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা (বিএমকেজি) এ তথ্য নিশ্চিত করেছে। তবে এতে সুনামির আশঙ্কা করছে না দেশটি।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত সাড়ে ১২টায় ভূমিকম্পে অঞ্চলটি কেঁপে ওঠে। যার মাত্র ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের তীব্রতা তিন থেকে চার এমএমআই (মডিফাইড মার্কালি ইনটেনসিটি) মাত্রায় ছিল। এটি টোজো উনা-উনা এবং পোসোতে সবচেয়ে তীব্র অনুভূত হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি কারণ কম্পনের ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থানের জন্য ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ইন্দোনেশিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories