বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। গত ১৪ জানুয়ারি এক সভায় নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফেডারেশনের নেতারা।
বুধবার সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরীর পাঠোনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উচ্চশিক্ষা নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী মনোযোগ সহকারে শিক্ষকদের বক্তব্য শোনেন এবং সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে নিয়মের মধ্যে থেকে সমাধানের পথ খুঁজবার আশ্বাস দেন।
সভায় নেতৃবৃন্দ পি.এইচ.ডি ইনক্রিমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনে শিক্ষামন্ত্রী মহোদয়ের আশু উদ্যোগ কামনা করেন। এসময় নতুন শিক্ষামন্ত্রী আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সারথী হতে আহবান জানান এবং ফেডারেশনের কার্যকরী কমিটি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাথে সমন্বয় করে একটি কনফারেন্স আয়োজনের পক্ষে মত দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories