বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নির্বাচনী দায়িত্ব পালনে অস্বীকৃতি, সাময়িক বরখাস্ত ২ শিক্ষক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ বার

দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হওয়ার অভিযোগে চট্টগ্রামের দুই কলেজ-শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১১ জানুয়ারি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের এই দুই শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেওয়া হয়। বরখাস্তের আদেশটি বুধবার দুই শিক্ষকের হাতে আসে।
বরখাস্ত হওয়া শিক্ষক দু’জন হলেন কলেজটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সালাম ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রিবেন ধর।
নির্বাচন কমিশনের অনুরোধে শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলাবিষয়ক শাখার সচিব সোলেমান খান এই সাময়িক বরখাস্তের আদেশ দেন।
জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর নগরের পাঁচলাইশ থানাধীন বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণ চলাকালে এই দুই শিক্ষক রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সঙ্গে তর্কে জড়ান বলে চিঠিতে অফিস আদেশে উল্লেখ করা হয়।
তবে ওই দিন প্রশিক্ষণে অংশ নেওয়া একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বরখাস্ত হওয়া দুই শিক্ষক তাঁদের অপর এক জ্যেষ্ঠ সহকর্মীর স্থলে বিকল্প কাউকে নির্বাচনী দায়িত্ব দেওয়া যায় কি না, সেই অনুরোধ করেছিলেন। এই প্রস্তাবে রিটার্নিং কর্মকর্তা অসন্তোষ প্রকাশ করেন।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। সেদিন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম চট্টগ্রাম নগর ও সংলগ্ন ছয়টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
অফিস আদেশে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ওই দুই শিক্ষক নির্বাচনী দায়িত্ব পালনের ব্যাপারে আপত্তি জানান এবং অবান্তর কথাবার্তা বলে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন। এসব আচরণ নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধ। সেই মর্মে বাংলাদেশ নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
আদেশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসের ১১ তারিখ থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, প্রশিক্ষণের সময় দুই শিক্ষকের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডার অভিযোগ ছিল। পরে শিক্ষা মন্ত্রণালয় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
জানতে চাইলে সহকারী অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘এটা বিভাগীয় বিষয়। এ বিষয়ে কোনো মন্তব্য করব না। বরখাস্তের বিষয়টি আজ জেনেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories