সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শপথ নিলেন নবনির্বাচিত এমপি নিলুফার আনজুম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২১ বার

শপথ গ্রহণ করেছেন ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুম পপি। সোমবার জাতীয় সংসদ ভবনে নিলুফার আনজুমকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এমপি এবং নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। শপথ শেষে রীতি অনুযায়ী বেগম নিলুফার আনজুম শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories