শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসরায়েলের হামলায় প্রাণ গেল ২ ইসরায়েলির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দি ছিলেন।
ইসরায়েলি হামলায় এই দুই বন্দির নিহত হওয়ার খবর জানিয়ে তাদের মরদেহের ভিডিও প্রকাশ করেছে হামাস। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা। সোমবার কাসাম ব্রিগেডসের প্রকাশিত ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনজন ইসরায়েলি বন্দি ক্যামেরার সামনে কথা বলছেন, সম্ভবত চাপের মুখে।
অযাচাইকৃত এই ভিডিওর প্রথম অংশে এক নারী বন্দি ও অন্য দুজন পুরুষ বন্দি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানান। ভিডিওতে থাকা ওই নারী বন্দিকে ২৬ বছর বয়সী নোয়া আরগামানি বলে শনাক্ত করেছে ইসরায়েলি মিডিয়া।
ভিডিওর দ্বিতীয় অংশে আরগামানি বলেছেন, ‘আমাদের নিজস্ব (ইসরায়েলি) বিমান হামলার কারণে’ বন্দি অন্য দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুই বন্দির মৃতদেহ দেখানোর মাধ্যমে ভিডিওটি শেষ হয়। অবশ্য ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়।
ভিডিওটির সাথে প্রকাশিত এক বিবৃতিতে কাসাম ব্রিগেড বলেছে, এই দুই ব্যক্তি ‘জায়নবাদী সেনাবাহিনীর বোমা হামলায়’ নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি হামাসের সর্বশেষ ভিডিওতে থাকা পুরুষ বন্দিকে ইতাই সভিরস্কি হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু পরিবারের অনুরোধ অনুযায়ী দ্বিতীয় ব্যক্তির নাম বা অন্যান্য বিবরণ দেননি তিনি।
তিনি দাবি করেন, ইতাইকে আমাদের বাহিনী গুলি করেনি। এটা হামাসের মিথ্যা কথা। যে বিল্ডিংয়ে তাদের আটকে রাখা হয়েছিল সেটি লক্ষ্যবস্তু ছিল না এবং আমাদের বাহিনী সেখানে আক্রমণ করেনি।
তিনি আরও বলেন, আমরা কোনও স্থানে হামলা করি না যদি আমরা জানি যে, সেখানে বন্দি থাকতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories