শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হিজাব আইন লঙ্ঘন, ইরানে দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮০ বার

কারাগার থেকে মুক্তি পাওয়ার একদিন পরই হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে ইরানের দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে একটি মামলা দেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালে নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত মাহসা আমিনীর মৃত্যুর তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তাদেরকে আটক করা হয়। এতে তাদেরকে যথাক্রমে ১২ ও ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দেশটির বিচার বিভাগ তাদের বিরুদ্ধে এ মামলাটি করে। খবর আলজাজিরা।
তারা হলেন, নিলুফার হামেদী ও এলাহে মোহাম্মদী।
প্রায় দেড় বছর কারাগারে বন্দি থাকার পর গতকাল তারা জামিনে মুক্তি পান। ওই সময় তাদের হিজাব ছাড়াই প্রকাশ্যে আসতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, এই দুই নারী বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন এবং তাদের মাথায় কোনো হিজাব নেই। একজনের মাথায় শীতের টুপি; আরেকজনের মাথায় সাধারণ স্কার্ফ ছিল।
আর হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে জামিনে ছাড়া পাওয়ার একদিন পরই তাদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।
গত অক্টোবরে এই দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তারা ইরানের স্থিতিশীলতা নষ্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছেন এবং প্রোপাগান্ডা ছড়িয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories