মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ অভিবাসী আটক এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা কুষ্টিয়া কোর্ট স্টেশনে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, ট্রেন অবরোধের জন্য আরেক মামলা যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯.৯ ডিগ্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

দেশের বিভিন্ন অঞ্চল এখনো ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় শীতে কাবু হয়ে পড়েছে রাজধানীসহ গোটা দেশ। বিশেষ করে বৃদ্ধ আর শিশুদের কষ্ট হচ্ছে বেশি।আবহাওয়ার এই অবস্থার মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর।
মঙ্গলবার আবহাওয়ার অধিদপ্তরের তথ্য অনুযায়ীদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৯ ডিগ্রী।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম মঙ্গলবার সকালে বলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পরের দিকে এর সামান্য কিছু সংশোধন হতে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে বেড়ে গেছে, এমনটা বলা যায়।
বুধবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বৃষ্টির পরিমানটা হালকা থেকে গুঁড়িগুঁড়ি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহওয়া অফিস। এছাড়াও আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকালেও কুয়াশা পড়েছে। নদী অববাহিকায় কুয়াশার পরিমাণ কিছুটা বেশি। কয়েক দিন ধরে দেশের কয়েকটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে। যদিও রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। এতে শীতের অনুভূতিও বেশি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, গতকাল রোদ ওঠার কারণে তাপমাত্রা এমনটা কমেছে। গতকাল কুয়াশা ভেদ করে সূর্যের আলোর মুখ দেখা গিয়েছিল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে আলোর মুখ দেখা যেতে পারে। আগামীকাল হালকা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা ও দিনাজপুরের ওপর দিয়ে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রায় পাঁচ দিন ধরে একাধিক অঞ্চলে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানীতে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে আরও কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।তা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে বলে জানান নাজমুল ইসলাম। তিনি বলেন, গতকাল কুয়াশা কেটে আলো দেখা গিয়েছিল। এ জন্য শীতের পরিমাণ একটু বেশি ।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল খুলনা অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঢাকাসহ পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া অফিস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories