শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বেলুন দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৮০ বার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় রোববার বেলুন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইলয় পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টায় শহরের প্রায় পাঁচ মাইল উত্তরে ইলয় মরুভূমির একটি গ্রামীণ মরু এলাকা পিনাল কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটেছে। এতে চারজন নিহত এবং একজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার সময় বেলুনটিতে মোট ১৩ জন ছিলেন বলে নিশ্চিত করেছেন ইলয়ের মেয়র। তাদের মধ্যে আটজন স্কাইডাইভার, চারজন যাত্রী এবং একজন পাইলট।
দুর্ঘটনার ঠিক আগে স্কাইডাইভাররা বেলুনটি থেকে বেরিয়ে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলুনটি ভূমিতে বিধ্বস্ত হওয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে উপরে এবং নিচে করে উড়েছিল।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন হাসপাতালেই মারা যান এবং পঞ্চম ব্যক্তি বর্তমানে ভ্যালি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
কর্মকর্তারা বলেছেন, বেলুনের ত্রুটির কারণে বেলুনটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories