টঙ্গীতে ধানক্ষেত থেকে চল্লিশ উর্দ্ধ বয়সের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে টঙ্গীর শিলমুন জাম্বুরারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিক মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে প্ররণ করেছেন।
পুলিশ জানায়, রোববার দুপুরে ওই এলাকার একটি ধানক্ষেতে কয়েকজন কৃষক কাজ করতে গিয়ে ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং টঙ্গী পূর্ব থানা পুলিশে খবর দেন।
পুলিশ এসে কাদামাটি মাখা লাশটি উদ্ধার করেন।
স্থানীয় ও থানা পুলিশের ধারনা হত্যার পর লাশটি ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে ।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইগত ব্যবস্থা চলমান।
Leave a Reply