শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ বার

গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ৭ টার সময় কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ লি. এর প্রায় সাত শতাধিক শ্রমিক ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭ টার দিকে ওই কারখানার শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ না করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তাদের ৬ দফা দাবি নিয়ে অবস্থান করে।পরবর্তীতে সকাল পৌনে ৮ টার সময় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাস্তার উপর অবস্থান করে। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলেও তারা মহাসড়কের পাশে অবস্থান নেয়।
কারখানার কর্মরত শ্রমিকরা তাদের ছয় দফা দাবি উল্লেখ করে জানান, (১)সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে তাদের গ্রেড ১ থেকে গ্রেড ৪ মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। (২)তফসিল ক এবং তফসিল খ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। (৩)১০ ঘণ্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস হিসেবে বেতন নির্ধারণ করতে হবে। (৪)বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে। (৫)ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে। (৬) অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাটাই করা যাবে না।
মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর অ্যাডমিন ম্যানেজার মো. খালিদ হাসান জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মতো হয়নি। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বে-ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিক রাস্তায় নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories