আবারো ইয়ামেনের হুতি বিদ্রোহীদের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
লোহিত সাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে ইয়ামেনের রাজধানী সানায় এই হামলা চালানো হয়। হুথি বিদ্রোহীদের অন্তত ৩০টি অবস্থানে যৌথ হামলার একদিন পর এবার একাই হামলা চালাল যুক্তরাষ্ট্র।
এই হামলার ব্যাপারে এখনো হুতিদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার রাতের হামলায় মার্কিন বাহিনী এককভাবে চালিয়েছে এবং এতে ব্রিটেন অংশ নেয়নি। ব্রিটেন গতকালই জানিয়ে দিয়েছিল, তারা আপাতত আর ইয়েমেনে হামলা চালানোর কাজে অংশ নেবে না। ব্রিটেনের আগে ফ্রান্স ও স্পেন শুরু থেকেই ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালাতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার রাতের চেয়ে শুক্রবার রাতে তুলনামূলক কম হামলা চালানো হয়েছে। হুথিদের রাডার সুবিধাকে লক্ষ্যবস্তু করে সর্বশেষ এ হামলা চালানো হয়।
বৃহস্পতিবার রাতের হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে ইয়েমেনের কয়েকটি শহরে হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেন হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা।
প্রথম হামলার পর ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে।
Leave a Reply