শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ বার

তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে রাজধানী তাইপেসহ দ্বীপটির বিভিন্ন এলাকায় শত শত ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে তাইওয়ানের দুই বড় রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিকেকে) এবং কুওমিনটাংয়ের মধ্যে।
শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা ক্ষমতাসীন ডিপিপির জয়ের সম্ভাবনা বেশি বলেই মত দিয়েছেন। আর ডিপিপি যদি এবারের নির্বাচনে জিতে, সেক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে দলটি।
ডিপিপি বরাবরই ব্যাপকভাবে বেইজিংবিরোধী এবং বেইজিংকে তাইওয়ানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি বলে প্রচার করে আসছে। অন্যদিকে তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনটাং তাইওয়ানের স্বাধীনতার পক্ষে থাকলেও চীনের সঙ্গে বন্ধুত্ব ও সদ্ভাব রাখার পক্ষে।
এদিকে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তাইপের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) লাই চিং তে, রক্ষণশীল কুওমিনটাং পার্টির (কেএমটি) হো ইয়ু হই এবং তাইপের সাবেক মেয়র ও তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) কো ওয়েন জে।
নির্বাচনে লাইয়ের সঙ্গে থাকা মূল প্রতিদ্বন্দ্বী অপর দুজন চীনপন্থি। জনমত জরিপে লাই কিছুটা এগিয়ে থাকলেও তিনি বিজয়ী হবেন, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মূলত আট বছর ধরে ক্ষমতায় থাকলেও দলটি নতুন কিছুই করতে পারেনি। সেখানে মূল্যস্ফীতি যেভাবে হয়েছে, মানুষের বেতন সেভাবে বাড়েনি। অথচ বাড়িভাড়া বেড়েছে ব্যাপক।
রয়টার্স জানিয়েছে, এই নির্বাচনে কোনো ভোটকেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখেনি তাইওয়ানের নির্বাচন কমিশন। ফলে দ্বীপ ভূখণ্ডটিতে মোট ১ কোটি ৯৫ লাখ ভোটারকে ব্যালট পেপারের মাধ্যমেই ভোট দিতে হচ্ছে। ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যার পরই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে তাইওয়ানের নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, তাইওয়ানের সংবিধান অনুসারে, কোনো নাগরিক সেখানে টানা দুই বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। তাই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ভূখণ্ডটির বর্তমান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। ১৯৯৬ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের পর থেকে মূলত দুটি রাজনৈতিক দল ডিপিপি ও কেএমটি প্রতি চার বছর পর জয়ী হয়ে আসছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories