শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউক্রেনে পারমাণবিক হামলার হুমকি দিলেন মেদভেদেভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার

ইউক্রেন যদি রাশিয়ার অভ্যন্তরে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণক্ষেত্রে হামলা চালায়। তাহলে মস্কোর পক্ষ থেকে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন দিমিত্রি মেদভেদেভ।
বৃহস্পতিবার টেলিগ্রামে এ মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ।
মেদভেদেভ বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সরবরাহ করা অস্ত্র দিয়ে যদি রাশিয়ার অভ্যন্তরে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়, তাহলে মস্কোর পক্ষ থেকে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হবে।
মেদভেদেভ বলেছেন, ইউক্রেনীয় কয়েকজন সামরিক কমান্ডার পশ্চিমাদের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণক্ষেত্রে হামলার কথা ভাবছেন।
তিনি ইউক্রেনীয় কমান্ডারদের নাম বা কথিত হামলার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ইউক্রেনও তার এই হুমকির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
টেলিগ্রামে মেদভেদেভ লিখেছেন, এর অর্থ কী? এর অর্থ একটাই। আর তা হলো রাশিয়ার পারমাণবিক নীতির ১৯ অনুচ্ছেদ সক্রিয় করা, যা পারমাণবিক প্রতিরোধের ক্ষেত্রে রাশিয়ার রাষ্ট্রনীতি।
তিনি লিখেছেন, এই কথা মনে রাখতে হবে।
২০২০ সালের রাশিয়ার এই ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোন কোন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবেন তা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র বা অন্য কোন অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে যদি রাশিয়ার ওপর ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালানো হয় তাহলে জবাবে পারমাণবিক হামলা চালাতে পারবে মস্কো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories