শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যে ২৫ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩১ বার

আগামীকাল বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা বৃহস্পতিবার শপথের পর জানা যাবে।
কাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
যারা মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তারা হলেন
১.আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)
২. আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২)
৩. ডা. দীপু মনি (চাঁদপুর-৩)
৪. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)
৪. আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১)
৬. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)
৭. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)
৮. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)
৯. আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪)
১০. মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)
১১. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)
১২. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)
১৩. র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)
১৪. মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)
১৫. নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)
১৬. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)
১৭. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)
১৮. ফরহাদ হোসেন (মেহেরপুর-১)
১৯. মো. ফরিদুল হক খান (জামালপুর-২)
২০. মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)
২১. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)
২২. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)
২৩. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)
২৪. স্থপতি ইয়াফেস ওসমান
২৫. ডা. সামন্ত লাল সেন
এই ২৫ জনের মধ্যে ২৩ জন নির্বাচিত সংসদ সদস্য। এ ছাড়া দুজন টেকনোক্র্যাট (নির্বাচিত সংসদ সদস্য নন) হিসেবে মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন। তারা হলেন বর্তমান মন্ত্রিসভার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান এবং বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।
এছাড়া নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন আগের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করা ফরিদুল হক খান ফরহাদ হোসেন ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। এদের মধ্যে ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং নওফেল শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories