শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

টানা ৭৪ দিন বন্ধ থাকার পর খুললো বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের গেট। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দলটির কার্যালয়। এই সময়ে অজ্ঞাত স্থান থেকে নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে আসছিল তারা। অবশেষে বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে গেটের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন একদল নেতাকর্মী।
এর আগে বুধবার দলীয় কার্যালয় খোলার বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে প্রহসনের এক নির্বাচন। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি জানান বৃহস্পতিবার দুপুর ৩টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
তিনি আরও বলেন ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির কার্যালয় বন্ধ রয়েছে। মূলত কার্যালয়ে আসলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে।
শায়রুল কবির খান বলেন, এর আগে শুধু ১/১১ সরকারের সময় এতো দীর্ঘসময় ধরে বিএনপির কার্যালয় বন্ধ ছিল। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। ওই সময় তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব-জেলে ৩৭২ দিন কাটানোর পর ১১ সেপ্টেম্বর মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ম্যাডাম দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে দলের কার্যালয় যায়। তখন আবার দলীয় কার্যালয় খুলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories